সদরপুরে প্রাক নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ১০:১২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রাক নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ভোটকেন্দ্রের জন্য নির্ধারিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে পরামর্শমূলক আলোচনাও অনুষ্ঠিত হয়।

গতকাল বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন।

বক্তারা বলেন, এ নির্বাচন দেশ ও জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্ত। দায়িত্বপ্রাপ্ত প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বিঘ্নে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুর হোসেন খানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আল মামুন শাহ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোফাজ্জল হোসেন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস প্রধান, গণমাধ্যমকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য