বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে ফরিদপুরের আলফাডাঙ্গায় শুরু হয়েছে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন এই টুর্নামেন্টের আয়োজক।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। তিনি বলেন, 'এই টুর্নামেন্ট স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তরুণদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে সাহায্য করবে।'
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল টগরবন্দ ইউনিয়ন পরিষদ একাদশ এবং বুড়াইচ ইউনিয়ন পরিষদ একাদশ। টানটান উত্তেজনার এই খেলায় ১-০ গোলে টগরবন্দ ইউনিয়ন পরিষদ একাদশকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় বুড়াইচ ইউনিয়ন পরিষদ একাদশ। মাঠে উপস্থিত দর্শকরা দারুণ উপভোগ করেন এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম রায়হানুর রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রকৌশলী মো. রাহাত ইসলাম, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শাহ জালাল আলম, আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মতিউর রহমান, একাডেমিক সুপারভাইজার আশরাফুল রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, জাতীয় নাগরিক পার্টি'র ফরিদপুর জেলার যুগ্ম সমন্বয়ক ডা. বায়েজিদ আহমেদ সাহেদ, উপজেলা জামাতে ইসলামের সেক্রেটারি এস.এম. হাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান দাউদসহ অনেকে।
এ খেলায় ধারা বিবরণে ছিলেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মাহিদুল হক ও আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন কুমার সরকার।
এই টুর্নামেন্ট স্থানীয় পর্যায়ে ক্রীড়া উদ্দীপনা বাড়াতে এবং খেলোয়াড়দের প্রতিভা বিকাশে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম রায়হানুর রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি ও রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রকৌশলী মো. রাহাত ইসলাম, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শাহ জালাল আলম, আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মতিউর রহমান, একাডেমিক সুপারভাইজার আশরাফুল রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, জাতীয় নাগরিক পার্টি'র ফরিদপুর জেলার যুগ্ম সমন্বয়ক ডা. বায়েজিদ আহমেদ সাহেদ, উপজেলা জামাতে ইসলামের সেক্রেটারি এস.এম. হাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান দাউদসহ অনেকে।
এ খেলায় ধারা বিবরণে ছিলেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মাহিদুল হক ও আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন কুমার সরকার।
এই টুর্নামেন্ট স্থানীয় পর্যায়ে ক্রীড়া উদ্দীপনা বাড়াতে এবং খেলোয়াড়দের প্রতিভা বিকাশে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।






মন্তব্য