আলফাডাঙ্গা আদর্শ কলেজে আনন্দঘন পরিবেশে নবীন বরণ

  • কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৯:০০
  • কপি লিঙ্ক

নবীনদের পদচারণা, ফুলেল শুভেচ্ছা আর আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছিল ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজ ক্যাম্পাস। অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকরা।

নতুন সহপাঠী, নতুন পরিবেশ ও নতুন শিক্ষাজীবনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পুরো কলেজ ক্যাম্পাসজুড়ে বিরাজ করে আনন্দঘন পরিবেশ।

নানা আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজের হলরুমে অনুষ্ঠিত হয় নবীন বরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ এম.এম. মুজিবুর রহমান মুজিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ এম.এম. মুজিবুর রহমান মুজিব নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে। শিক্ষকদের সম্মান করতে হবে এবং ভালো ফলাফলের পাশাপাশি নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তোমাদের সুন্দর ভবিষ্যৎই আমাদের প্রত্যাশা।

মো. মোজাফফর হোসেন ও সুলতানা রাফিজার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী অধ্যাপক লকিবুর রহমান মিয়া, জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ কবিরুল আমল ও মো. বাবুল শিকদার।

এ সময় নবীন শিক্ষার্থীরাও তাদের অনুভূতি ব্যক্ত করেন। তারা বলেন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠানে এসে শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে পরিচিত হতে পেরে তারা আনন্দিত। নবীন শিক্ষার্থীরা কলেজের শিক্ষাজীবনে মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ ধারণের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য