গণঅধিকার পরিষদের সভাপতি নূরের ওপর হামলার প্রতিবাদে সদরপুরে বিক্ষোভ মিছিল

  • নিজস্ব প্রতিবেদক
  • শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ ০১:০৯:০০
  • কপি লিঙ্ক

গণঅধিকার পরিষদ (জিওপি) এর সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং দলীয় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ফরিদপুরের সদরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিলটি সদরপুর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণপুর বাসস্ট্যান্ড মোড়ে এসে শেষ হয়। কর্মসূচি পরিচালনা করেন জিওপি কেন্দ্রীয় সদস্য মনিরুজ্জামান হাওলাদার।

সমাবেশে ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সহ-অর্থ সম্পাদক শেখ জাহিদ হাসান বলেন, “গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও নেতাকর্মীদের উপর হামলা গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রের অংশ। 

জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে দমন করার জন্যই এ হামলা চালানো হয়েছে।” তিনি অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং জিএম কাদেরকে আইনের আওতায় আনার দাবিও জানান। হুঁশিয়ারি উচ্চারণ করে 

তিনি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই কোনো হামলা বা দমন-পীড়নে থামানো যাবে না। প্রয়োজনে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন- সদরপুর উপজেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এরশাদ খাঁন, সদস্য সচিব কাউসার আহমেদ খাঁন, কাউসার আহমেদ, আশিকুল ইসলাম রনি, ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সমন্বয়ক জনি বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক আজিম মাতুব্বর, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক হৃদয় আহমেদ, জেলা ও উপজেলা যুব অধিকার পরিষদের নেতা রনি ইসলাম বাবু বেপারী, সাব্বির রহমান শান্তসহ অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য