মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সাবেক মেয়র ঝন্টুর পক্ষে স্ত্রী'র সংবাদ সম্মেলন

  • কবির হোসেন , আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 
  • মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ ০২:০৮:০০
  • কপি লিঙ্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের শিকার হয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার সদ্য সাবেক মেয়র আলী আকসার ঝন্টু।

তার বিরুদ্ধে চলা এই ধারাবাহিক অপপ্রচারের প্রতিবাদে সোমবার বিকেলে (২৫ আগস্ট, ২০২৫) একটি সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী মাকসুদা সুলতানা পপি।

আলফাডাঙ্গা পৌর এলাকার মিঠাপুর কলেজপাড়ায় নিজ বাসভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মাকসুদা সুলতানা পপি বলেন, গত ২২ আগস্ট থেকে 'HUMAIRA' নামের একটি ভুয়া ফেসবুক আইডি থেকে তার স্বামী ও পরিবারের বিরুদ্ধে কাল্পনিক, বানোয়াট এবং ভিত্তিহীন মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে। এই পোস্টে এমন কিছু তথ্য দেওয়া হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। এর মাধ্যমে তাদের পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক সম্মানহানি করার চেষ্টা চলছে।

পপি দৃঢ়তার সঙ্গে জানান, তার স্বামী আলী আকসার ঝন্টু তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, ন্যায়নিষ্ঠা এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করেছেন। আলফাডাঙ্গার মেয়র থাকাকালীন তিনি সবসময় জনকল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং কোনো ধরনের দুর্নীতি বা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না।

তিনি আরও বলেন, একটি মহল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য পরিকল্পিতভাবে এসব মিথ্যাচার করছে। তারা তাদের সম্মানহানি করতে এবং সমাজে তাদের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু তাদের এই হীন প্রচেষ্টা সফল হবে না।

এই অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে মাকসুদা সুলতানা পপি বলেন, তারা ইতিমধ্যে এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন। গত ২৪ আগস্ট আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১০২৯) করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সত্যের জয় হবে এবং যারা এই নোংরা খেলার সঙ্গে জড়িত তাদের মুখোশ উন্মোচিত হবে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে পপি আলফাডাঙ্গার সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান, তারা যেন এসব মিথ্যাচারে বিভ্রান্ত না হন। তিনি বিশ্বাস করেন, জনগণের আস্থা ও ভালোবাসা তাদের পাশে থাকবে। এই কঠিন সময়ে সত্য তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, "আমরা আলী আকসার ঝন্টুর স্ত্রীর দায়ের করা জিডিটি পেয়েছি এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। ফেসবুক আইডির উৎস এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

এই ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অনেকেই মনে করছেন। আলফাডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে এই অপপ্রচার নতুন উত্তেজনার জন্ম দিয়েছে।

বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফ হারুন আর রশিদ স্থানীয় প্রশাসনের কাছে আরও দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, "চরাঞ্চলের মানুষের দুর্দশা সত্যিই হৃদয়বিদারক। আমি প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানাই, যেন তারা জরুরি ভিত্তিতে আরও বেশি ত্রাণ এবং চিকিৎসা সহায়তা প্রদান করেন।"

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত বলেন, "আমরা দুর্গত এলাকায় জনপ্রতিনিধিদের সমন্বয়ে তালিকা করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করব

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, "আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ শুরু হয়েছে এবং আরও ত্রাণসামগ্রী দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।"

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, আগামী কয়েকদিন মধুমতি নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে চরাঞ্চলের মানুষের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য