আলফাডাঙ্গায় গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী

  • কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
  • বুধবার, ০৬ আগস্ট ২০২৫ ০৩:০৮:০০
  • কপি লিঙ্ক

৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী বলেন,  গণআন্দোলনের মুখে আওয়ামীলীগ সরকারের পতন হয়েছিল। তিনি আরও বলেন,জনগণের অধিকার ফিরিয়ে দিতে এবং দেশকে সত্যিকারের স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে জামায়াতে ইসলামী সর্বদা মাঠে থাকবে।"

উপজেলা আমীর মাওলানা মু. কামাল হুসাইনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি এস এম হাফিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন পৌর আমীর প্রভাষক মু. ওয়াহিদুল ইসলাম এবং উপজেলা সাংগঠনিক সেক্রেটারি এস এম রিদওয়ানুন্নবী। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তীব্র সমালোচনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর সেক্রেটারি মু. মোঃ মিকাইল হোসেন কুবাদ, উপজেলা যুব বিভাগের সভাপতি মু. মনিরুজ্জামান, শ্রমিক বিভাগের সভাপতি এস এম জিয়াউল হাসান, ছাত্রশিবিরের দায়িত্বশীল মু. জাবেদ হোসেন এবং ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোহাম্মদ মুয়াজ হোসেন-সহ স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে দোয়া পরিচালনা করেন উলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল হাসান। তিনি দেশ ও জাতির সমৃদ্ধি এবং এ  আন্দোলনের সফলতা কামনা করে মোনাজাত করেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য