আলফাডাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ

  • কবীর হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  • শুক্রবার, ০১ আগস্ট ২০২৫ ০১:০৮:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের  আলফাডাঙ্গা উপজেলায়  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক কালবৈশাখী ঝড়ে, অগ্নিকাণ্ডে ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত   অসহায় ও দুস্থ ব্যক্তি এবং প্রতিষ্ঠানসহ মোট ৯২ জনের মাঝে ১২৬ বান্ডিল ঢেউটিন  এবং প্রতি বান্ডিল ঢেউটিনে গৃহমঞ্জুরী বাবদ ৩ হাজার  টাকার চেক বিতরণ করা হয়েছে।  

বুধবার (৩০জুলাই) দুপুরে উপজেলা হলরুমে  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহযোগীতায়  উপজেলা প্রশাসনের আয়োজনে এসব ঢেউটিন ও চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  রাসেল ইকবাল। 

এ সময় সহকারী কমিশনার (ভূমি)কে এম রায়হানুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত,উপজেলা প্রকৌশলী রাহাত ইসলামসহ মিডিয়াকর্মী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে প্রাপ্ত ঢেউটিন কালবৈশাখী ঝড়ে, অগ্নিকাণ্ডে ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান,অসহায় ও দু:স্থ ব্যক্তি মাঝে ১২৬ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে।একই সাথে গৃহমঞ্জুরী বাবদ ৯২ জন সুবিধাভোগীদের মাঝে  ৩  লাখ ৭৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য