আলফাডাঙ্গায় ধলাইরচর মাদ্রাসার ছাদ ঢালাই কাজের উদ্বোধন

  • কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 
  • রবিবার, ২৭ জুলাই ২০২৫ ১১:০৭:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরে আলফাডাঙ্গা উপজেলার  সদর ইউনিয়নের ধলাইরচর দরবার শরীফের জামেয়া রাকীবিয়া নূরানী  হাফেজিয়া ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার দুইতলা ভবনের প্রথম তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার  দুপুরে এ  ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন ধলাইরচর দরবার শরীফের জামেয়া রাকীবিয়া নূরানী  হাফেজিয়া ও স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার প্রতিষ্ঠাতা ও ধলাইরচর দরবার শরীফের গদিনসীন পীর
মুহাদ্দিস মুফতী রাকীবুল হাসান রাকীব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আল্লাহপাকের সন্তুষ্টি লাভ, ইহকাল ও পরকালের মুক্তি এবং ইসলামের মূল আকিদায় জ্ঞান অর্জন করে প্রকৃত সফলতা লাভের উপায় হিসেবে কাজ করবে এই ধর্মীয় প্রতিষ্ঠানটি ।  সমাজ ব্যবস্থার সার্বিক পরিবর্তন সাধন করে কুরআন ও হাদিসের ভিত্তিতে ইসলামি জীবন ব্যবস্থা গড়তে সহায়ক ভূমিকা রাখবে। 

তিনি আরও বলেন, মাদরাসা তেমনই একটি প্রতিষ্ঠান, যেখানে দ্বীনি শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষা ও দেয়া হয়। 

  দোয়া মাহফিলের মাধ্যমে এ কাজের শুভ উদ্বোধন করা  হয়েছে। দোয়া মাহফিল পরিচালনা করেন  ধলাইরচর আলিম মাদরাসার উপাধ্যক্ষ  মাওলানা আলী আকবার।

এ সময় অত্র মাদ্রাসা উপদেষ্টা মন্ডলীর সদস্য  হাবিবুর রহমান,মিজানুর রহমান বাকীবিল্লাহ, হাবিব কিবলু,ম্যানেজিং কমিটির সহসভাপতি ইন্জিনিয়ার মামুনুর রশিদ,সহকারী প্রকৌশলী আল-আমিন হ্নদয়,,মাও.আবু মুসা,মাও আঃ  রাজ্জাক, বাবলু, জাহিদুল ইসলাম আঃ কাইয়ুমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য