ইসলাম ধর্মের একটি শ্রেষ্ঠত্ব গ্রন্থ হচ্ছে আল কুরআন। ইসলাম প্রতিটি মুসলমানের জন্য দ্বিনি শিক্ষা অর্জন করা ফরজ করেছে।জ্ঞানার্জনের এই আদেশ প্রতিটি মুসলমানের জন্য খুবই গুরুত্ব। বয়স্করাও এই নির্দেশের বাইরে নয়। কেননা রাসুলুল্লাহ (সা.) কোনো ধরনের পার্থক্য না করেই বলেছেন, প্রত্যেক মুসলমানের জন্য দ্বিনি শিক্ষা অর্জন করা ফরজ।
তারাই ধারাবাহিকতায় ফরিদপুরের আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদে এশার নামাজের পর বয়স্ক পেশাজীবীদের সহজ পদ্ধতিতে কুরআন শিক্ষার কার্যক্রম চালু করলেন মাও.মুফতী কুতুব উদ্দীন ফরিদী। তিনি দীর্ঘ দুই থেকে তিন বছর ধরে বিনামূল্যে এ কার্যক্রমের ব্যবস্থা করেছেন। এ পর্যন্ত প্রায় ৫০ জন বয়স্ক শিক্ষার্থী অল্প দিনে কুরআন শরীফ ছবক নিয়েছেন। বয়স্ক শিক্ষার্থীদের মধ্যে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র ও শ্রমজীবীসহ নানা পেশার মানুষ রয়েছেন।
বুধবার (১৬ জুলাই) ইশা নামাজের পর আনুষ্ঠানিকভাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছয় জন বয়স্ক শিক্ষার্থী কুরআন শরীফের ছবক গ্রহণ করেন।
এ সময় আলফাডাঙ্গা শাখার ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ইকবাল হোসেন, কওমী ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা তামীম আহমেদ,মিডিয়াকর্মী ও শত শত ধর্মপ্রাণ মুসলমান ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।
এ কোর্সের বয়স্ক শিক্ষার্থী ও আলফাডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল হক সিকদার বলেন, আলহামদুলিল্লাহ, পবিত্র কুরআন শিক্ষার এরকম একটি প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে পেরে আমি আনন্দিত। প্রশিক্ষক যথেষ্ট আন্তরিকভাবে প্রশিক্ষণ পরিচালনা করেছেন। আশা করছি বয়স্ক শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে কুরআন শিক্ষার কোর্স সম্পন্ন করতে পারবেন।
প্রশিক্ষণ কোর্স পরিচালক ও আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী কুতুব উদ্দীন ফরিদী
বলেন, এ মহতী উদ্যোগ নিঃসন্দে ভালো কাজ বলে আমি মনে করি। তিনি আরো বলেন,এর আগে যারা সফলভাবে সম্পন্ন করেছেন তারা এখন কোরআন শরীফ পড়তে পারছেন।






মন্তব্য