সদরপুরে শিশির খাঁনকে বয়কট ঘোষণা 

  • সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • মঙ্গলবার, ০৩ জুন ২০২৫ ০১:০৬:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলার সিনিয়র সাংবাদিক ও নির্বাহী কর্মকর্তা সঙ্গে অশ্লীল আচরণ করার দায়ে দৈনিক কালের কণ্ঠের (সদরপুর-চরভদ্রাসন) প্রতিনিধি শিশির খাঁনকে বয়কট করেছে স্থানীয় সাংবাদিক মহল। 

সোমবার (২ জুন) সকাল ১১টায় উপজেলায় শিল্পকলা একাডেমিতে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের এক জরুরি সভায় এ ঘোষণা দেয়া হয়। এ ছাড়াও সদরপুর উপজেলা ডিজিটাল প্রেসক্লাব থেকে তাঁর সদস্য পদ বাতিল করা হয়।

জানা যায়,  অভিযুক্ত শিশির খাঁন সিনিয়র সাংবাদিকদের সঙ্গে অসাধ আচরণ, হুমকি-ধামকি, অশ্লীল ভাষা ব্যবহার করে। এ ছাড়া সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে অশালীন আচরণ ও তাকে দেখে নেয়ার হুমকি প্রদান করেন।

এ বিষয়ে দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. সাঈদুর রহমান লাবলু বলেন,  'এ ধরনের হলুদ সাংবাদিককে বয়কটের মাধ্যমে উপজেলার সাংবাদিক মহল কলঙ্ক মুক্ত হল। বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরকে বয়কট সাংবাদিক শিশিরকে তথ্য আদান প্রদানসহ সব ধরনের সহযোগিতা না করার আহ্বান জানান।'

সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা অভিযোগ করে বলেন, শিশির খান আমার হোয়াটসঅ্যাপে কিছুদিন যাবত সময়-অসময় অপ্রীতিকর মেসেজ দিয়ে আসছিল এবং বিভিন্ন বিষয় নিয়ে নিউজ করে আমাকে হয়রানি করার হুমকি দেন।

sapur

জরুরি সভায় সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, দৈনিক সমকালের প্রতিনিধি মো. সাব্বির হাসান, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি প্রভাত কুমার সাহা, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি আবুল বাশার মিয়া, বাংলা টিভির প্রতিনিধি নুরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট বয়কটের রেজুলেশন কপি প্রদান করেন উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দরা।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য