আলফাডাঙ্গা সদর বাজারে  ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

  • কবির হোসেন, আলফাডাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি
  • শনিবার, ৩১ মে ২০২৫ ০৯:০৫:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের আলফাডাঙ্গা সদর বাজারে  ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৩০ মে)  দুপুরে মাইকিং করে   বাজার বন্ধের এ তথ্য জানানো হয়।

জানা যায়, শুক্রবার( ৩০মে)  ১১ টার দিকে থানা সংলগ্ন ইনামুলের চায়ের দোকান সামনে বাজারের প্যাথলজি ব্যবসায়ী  মো. ইমরান হোসেন লস্কর (৪৫)কে অতর্কিত হামলা  চালায় দুর্বৃত্তরা। এতে ব্যবসায়ী ইমরান হোসেন লস্করের মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রক্ত ক্ষরণ  হয়।আশেপাশের  ব্যবসায়ীরা ছুটে এসে তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করেন।
 
এ ঘটনার জের ধরে বাজার কমিটি  ন্যায় বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য বাজারের সব  দোকান ঘর বন্ধ ঘোষণা করা হয়।

আহত ইমরান লস্কর বলেন, সকাল দশটার দিকে বাজারের এক ব্যবসায়ীকে কিছু লোক মারলে, আমি  মারামারি  প্রতিহত করি ও প্রতিবাদ করি। এর জের ধরে আমি  থানার সামনে ইনামুলের চায়ের  দোকানে দুপুর বারোটার দিকে   পৌঁছালে দুর্বৃত্তরা আমার ওপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে শারীরিক নির্যাতন করে মাথায় আঘাত করে। 

বাজারের প্রধান নির্বাচন কমিশন খোশবুর রহমান খোকন  বলেন , বাজারে ব্যবসায়ীকে অতর্কিত হামলা করা  খুবই দুঃখজনক। এ ঘটনায় ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত  অনির্দিষ্টকালের জন্য  বাজারের প্রত্যেকটি দোকান বন্ধ থাকবে।

পুলিশের দায়িত্বে পুলিশের উপরিদর্শক  সুজন বিশ্বাস বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি । অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, বাজারের বিষয়টি বাজার কর্তৃপক্ষ দেখবেন।তবে তারা  সমাধানে ব্যর্থ হলে সেক্ষেত্রে  আমাকে  অবহিত করলে সমাধানের চেষ্টা করব।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য