আলফাডাঙ্গা সদর বাজার কমিটির বর্ধিত অনুষ্ঠিত

  • কবির হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 
  • বুধবার, ২৮ মে ২০২৫ ০৬:০৫:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের আলফাডাঙ্গা সদর বাজার কমিটির বর্ধিত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় সদর বাজারের মধ্য গল্লিতে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। মূলত : বাজারের নির্বাচনকে ঘিরে এ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে।

বাজারের প্রধান নির্বাচন কমিশন বিএনপি নেতা খোশবুর রহমান খোকনের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন, আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টু।

বাজারের বিশিষ্ট ব্যবসায়ী প্রকাশ কুন্ডু  ও  হারুন অর রশিদের যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী  ননীগোপাল স্বর্ণকার, রড ব্যবসায়ী স্বপন কুন্ডু,  বাচ্চু মিয়া,  কাপড় ব্যবসায়ী রাসেল আহমেদ, হোটেল ব্যবসায়ী আউয়াল ফকির, রেস্টুরেন্টের মালিক লিপু  প্রমুখ।

প্রসঙ্গ: আগামী ১২ জুন বৃহস্পতিবার বাজারের নির্বাচনের তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত  নেওয়া  হয়েছে। এছাড়া বাজারের বিভিন্ন নিয়মাবলী, ব্যবসায়ীদের স্বার্থ,প্রার্থীদের ন্যূনতম বয়সনহ বিভিন্ন বিষয়  আলোপাত করা হয়েছে।  

 দীর্ঘদিন পর এ নির্বাচন এর  তফসিল ঘোষণার  তারিখ নির্ধারিত হওয়ার কারণে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক  উৎসাহ উদ্দীপনা  সৃষ্টি হতে দেখা গেছে। ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যারা কাজ করতে পারবেন এমন প্রার্থীদের তারা ভোট দেবেন বলে জানান।

এবারের নির্বাচনে প্রবীন প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে নবীন প্রার্থীরাও অংশ নিচ্ছেন ভোটের লড়াইয়ে এমনটাই মন্তব্য  অধিকাংশ বাজারের ব্যবসায়ীরা।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য