আলফাডাঙ্গায় ৩ দিনের ভূমি মেলার উদ্বোধন

  • কবির হোসেন, আলফাডাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধি 
  • রবিবার, ২৫ মে ২০২৫ ১০:০৫:০০
  • কপি লিঙ্ক

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” প্রতিপাদ্যেকে সামনে রেখে  ফরিদপুরের আলফাডাঙ্গা  উপজেলায় শুরু হয়েছে ৩ দিনের “ভূমি মেলা”।

 রোববার (২৫ মে) দুপুরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন উদ্বোধন করা হয়েছে । ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।

মেলা উপলক্ষ্যে ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে শেষ হয়।

পরে ভূমি অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমানের  সভাপতিত্বে  বক্তব্য প্রদান করেন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার শাহা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ভবেন বাইন, উপজেলা নির্বাচন কর্মকর্তা  হোসনূল অরা তীন সোফিয়া প্রমুখ।

এ সময়  উপজেলার বিভিন্ন দফতর প্রধান, উপজেলা, পৌর ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমান সমাপনী বক্তব্যে তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগ ও সহজসাধ্য অনলাইন সেবা নিশ্চিতের মধ্য দিয়ে জনগণের মাঝে ভূমি সচেতনতা বাড়ানোই এ মেলার মূল উদ্দেশ্য।’

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য