আলফাডাঙ্গা সম্পত্তি নিয়ে বিরোধের জেরে স্কুলছাত্রীকে পিটিয়ে জখম 

  • কবীর হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
  • শনিবার, ২৪ মে ২০২৫ ১১:০৫:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের আলফাডাঙ্গায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে স্কুলছাত্রীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। পরে আহত সপ্তম শ্রেণির ছাত্রী (১৩)কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করেন স্বজনরা। গতকাল শুক্রবার (২৩ মে) দুপুরে পৌর এলাকায়  মালোপাড়ার এই ঘটনা ঘটে। 

জানা গেছে, ওই মহল্লার মনোরঞ্জন সঙ্গে মানিক রতন বিশ্বাসের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার দুপুরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি একপর্যায়ে  প্রতিপক্ষ মনোরঞ্জনের স্ত্রী সুনয়না সরকার (৩৭) নেতৃত্বে লোকজন নিয়ে ৭ম শ্রেণির স্কুলছাত্রী   বর্ষা বিশ্বাস (১৩) কে  পিটিয়ে জখম করে। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করে। 

মানিক রতন বিশ্বাসের স্ত্রী অনিতা বালা বলেন, মারামারির পরেই আমার বসত ঘরের ভিতর প্রবেশ করে ওয়াল কেবিনেট এর তালা ভেঙে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ও ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা, ৬ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল ৬৫ হাজার টাকা এবং ৪ আনা ওজনের ১টি স্বর্ণের আংটি ৪৫ হাজার টাকা মূল্যের জিনিস নিয়ে যায়।

অভিযুক্ত মনোরঞ্জনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি এসব বিষয় মিথ্যা বলে অস্বীকার করেন। 

আলফাডাঙ্গা থানার ডিউটি অফিসার পুলিশের উপ-পরিদর্শক সুজন বিশ্বাস বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য