ফরিদপুরের আলফাডাঙ্গায় ইউনিয়ন বিএনিপর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকালে উপজেলার সদর ইউনিয়নের বেজিডাঙ্গা কাজী আমেনা ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মীবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
বিএনপি নেতা কাওছার রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুজ্জামান খসরু ও সঞ্চালনায় বেজিডাঙ্গা কাজী আমেনা ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএনপি নেতা মনিরুজ্জামান মাসুদ মাস্টারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির আহবায়ক রবিউল হক রিপন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, আহমেদ সিকদার, উপজেলা যুবদলের আহবায়ক শাহিন মোল্যা, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মো. আমিনুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ ও আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল জব্বার প্রমুখ।






মন্তব্য