সদরপুরে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৩

  • স্টাফ রিপোর্টার নুরুল ইসলামের প্রতিবেদন:
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ০১:০৫:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরে গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে তিনজনকে আটক করেছে সদরপুর থানা পুলিশ। রবিবার (১১ মে) উপজেলা বিভিন্নস্থান থেকে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় । 

সদরপুর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মজুমদার বাজার এলাকার মৃত মালেক মাতুব্বরে পুত্র রুবেল মাতুব্বর(৩৬), সতেরো রশি গ্রামের মৃত মিরাজ মিয়ার পুত্র  আরিফ হোসেন (৩৮), সারে সাতরশি গ্রামের মৃত শংকর চন্দ্র দাসের পুত্র কেশব দাস (৩৫)। 

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। 

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান,  গত  ২৪ ঘণ্টায় মাদক বিরোধী অভিযানে ৩জনকে আটক করেছি। আটককৃত রুবেল মাতুব্বরের কাছ থেকে ২০ গ্রাম গাজা, আরিফ হোসেনের কাছ থেকে ২০ পিস ইয়াবা, কেশব দাসের কাছ থেকে ৪৩ পুরিয়া হিরোইন পাওয়া গেছে। আটককৃতরা কিছুদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর নিয়মিত মামলা করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। সদরপুরে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য