ফরিদপুরের সদরপুর উপজেলায় প্যারাগ্লাইডার বানিয়ে আকাশে উড়ানো মারুফকে সংবর্ধনা উৎসাহ উদ্দীপনা দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।
রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টায় নিজ কার্যালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এ সংবর্ধনা দেওয়া হয়৷
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, মারুফের প্রতিভাকে আমাদের কাজে লাগাতে হবে। দরিদ্র পরিবারের সন্তান হয়েও মারুফ তার ইচ্ছা শক্তি দিয়ে নতুন কিছু সৃস্টি করে দেখিয়েছে। এ জন্য আগামীতে মারুফের সৃষ্টিশীল ও বিজ্ঞানমনস্ক কাজে উপজেলা প্রশাসনের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে৷
তিনি আরও বলেন, দারিদ্রতার কারণে মারুফের পড়ালেখা থেমে গেলেও তাকে আবার পড়াশুনায় মনোনিবেশ করতে হবে এবং এ ব্যাপারেও আমাদের সাহায্য সহযোগিতা থাকবে।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দ।




.jpg)

মন্তব্য