ফরিদপুরের সদরপুর উপজেলা উলামা পরিষদের কাউন্সিল-২০২৩ গতকাল মঙ্গলবার সকালে সদরপুর এতিমখানা ও মাদরাসায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপদেষ্টা কমিটির প্রধান মাওলানা আছাদুজ্জামানের সভাপতিত্বে কাউন্সিলে বক্তব্য রাখেন মাওলানা আবুল কালাম, মাওলানা আফতাব উদ্দিন, মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, মাওলানা রবিউল ইসলাম ভাষানী, মাওলানা আব্দুর রব মাহমুদুর রহমান।
পরে মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকীকে সভাপতি, মাওলানা মুখতার হুসাইনকে সাধারণ সম্পাদক, মাওলানা রাশেদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক ও মাওলানা আল আমীনকে কোষাধ্যক্ষ করে সংগঠনের এক বছর মেয়াদী ৩৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।




.jpg)

মন্তব্য