সালথার ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
  • সোমবার, ১৩ মার্চ ২০২৩ ০১:০৩:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সালথা উপজেলার ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ে পুরস্কার বিতরণ করেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর। 

অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাহাদাত হোসেন এর সভাপতি শনিবার সকাল ৯টায় এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি আবু নাসের হুসাইন, ব্যবসায়ী রাজু আহমেদ উজ্জল, যুবলীগ নেতা সোহেল রানা ফরহাদ, অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ফরিদ কাজী প্রমূখ। 

ক্রিড়া প্রতিযোগিতা পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মহিউদ্দিন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য