বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল এর উদ্যোগে হামিরদী ইউনিয়নে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

  • মো. নুরুল ইসলামের প্রতিবেদন
  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ০২:০৪:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিদী ইউনিয়ন বাসীর মাধ্যমে রোববার (২৭ এপ্রিল) ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রি চক্ষু ক্যাম্পে প্রায় ৫০০ থেকে ৬০০ নারী-পুরুষ সেবা নিতে আসে। সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত  চলে এ কার্যক্রম। 

আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব স্থপতি মুজাহিদ বেগ এর সার্বিক সহযোগিতায় ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল থেকে ডা. আরাফাত হোসেনসহ ৭ সদস্যের একটি টিম আসে এই ক্যাম্পিং এ। 

গরিব ও অসহায় রোগীদের যেসব সুযোগ-সুবিধা দেওয়া হবে- বিনামূল্যে চক্ষু পরীক্ষা, বাছাইকৃত ছানি রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস ও ব্লাড প্রেসার পরীক্ষা। ফ্যাকো পদ্ধতিতে বিদেশি সফট্ লেন্স দ্বারা প্যাথামুক্ত, সেলাইবিহীন, রক্তপাত ছাড়া ছানি অপারেশন, অপারেশনের পরে বিনামূল্যে কালো চশমা ও ঔষধ প্রদান করা হবে।
   
সেবা নিতে আসা অনেকে বলেন চোখে ছানি পড়ার কারণে ও টাকার অভাবে আমরা চোখ থাকতেও অন্ধ, উপকার ভোগী গরীব অসহায় ব্যক্তিরা আরও বলেন, এই সেবা পেয়ে খুবই খুশি, সৃষ্টিকর্তার রহমতে ও আয়োজকদের সহযোগিতায় হয়তো এখন চোখের দৃষ্টি ফিরে পাবো।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য