নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে সদরপুরে বিক্ষোভ মিছিল 

  • সদরপুর অফিস:
  • শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ০১:০২:০০
  • কপি লিঙ্ক

বিদ্যুৎ-গ্যাস ও দ্রব্যমূল্যে ক্রমাগত উর্দ্ধগতি এবং পাঠ্যপুস্তকে ধর্ম ও জাতিস্বত্ত্বা বিরোধী বিতর্কিত বিষয়বস্তু সংযোজনের প্রতিবাদে ফরিদপুরে সদরপুরে গতকাল বিকালে বিক্ষোভ মিছিল হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুর উপজেলা শাখার উদ্যোগে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

মিছিলটি উপজেলার পূর্ব শ্যামপুর বেপারীর বাড়ির মোড় হতে শুরু হয়ে কলেজ মোড়, শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড় হয়ে সদরপুর প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সাংগঠকি সম্পাদক জাহিদ হাসান, মাওলানা আফতাব উদ্দিন, মাওলানা মুখতার হুসাইন, মাওলানা রেজাউল করিম। 

সমাপনী বক্তব্য ও দুআ পরিচালন করেন মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য