সব সড়কে অবাধ চলাচল ও হয়রানিমুক্ত রেজিস্ট্রেশনের দাবিতে রাজশাহীতে অনির্দিষ্টকালের জন্য সিএনজি চালিত অটোরিকশা ও থ্রি হুইলার ধর্মঘট শুরু হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিক থেকে হঠাৎ করে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। সিএনজি চালিত অটোরিকশা ও থ্রি হুইলার মালিক সমিতির সভাপতি আহসান হাবিব গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ধর্মঘটের কারণে রাজশাহী-বাগমারা ও তানোরগামী যাত্রীরা কিছুটা দুর্ভোগের মধ্যে পড়েন।

এবার রাজশাহীতে সিএনজি ও থ্রি হুইলার ধর্মঘট শুরু
- অনলাইন
- শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২ ০৩:১২:০০
- কপি লিঙ্ক Links Copied





মন্তব্য