গোপালগঞ্জ সদর উপজেলার খানারপাড় গ্রামের একটি পুকুর থেকে গাউজ দাড়িয়া (৪৫) নামে এক মুদি দোকানীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে খান্দারপাড় গ্রামের আজিম দাড়িয়া ছেলে।
নিহতের পিতা আজিম দাড়িয়া জানান, গাউজ দাড়িয়া প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার রাতে বাড়ির পাশে নিজের মুদি দোকানে ঘুমিয়ে ছিল।
সকালে নিহতের মা তাকে দোকানে না পেলে সকলে তাকে খুঁজতে থাকে।
পরে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসিতে দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আশাকরি দ্রুততম সময়ে আমরা রহস্য উদঘাটন করতে পারব।






মন্তব্য