সিরাজগঞ্জ সদর উপজেলা ছোনগাছায় ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে এক হাজারেরও বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও ঔষধ দেয়া হয়েছে।
রবিবার সকাল নয়টা হতে বিকাল পাঁচটা পর্যন্ত উপজেলার নওদা ফুলকুচা দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মোঃ শহিদুল ইসলাম এবং আরাফাত হসপিটালের পক্ষ থেকে এই ক্যাম্পের আয়োজন করেছেন। মোঃ শহিদুল ইসলামের অর্থায়নে সকল ঔষধ বিনামূল্যে বিতরণ করেন। উক্ত ক্যাম্পেইনের সভাপতিত্ত্ব করেন মোঃ শহিদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন মোঃ নাজমুল হাসান।
ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আশেপাশের ১৫টি গ্রাম থেকে ভিড় করেন মানুষ। সবাইকে চিকিৎসা দিতে ২জন অভিজ্ঞ ডাক্তার সহ ১০ সদস্য বিশিষ্ট একটি পুর্নাঙ্গ টিম ক্যাম্পে নিয়োজিত ছিলেন। ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন বাগবাটি ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ আরিফুর রহমান মিথুন। তিনি মেডিসিন বিভাগের দায়িত্ব পালন এবং পরিচালনা করেন। গাইনি চিকিৎসায় নিয়োজিত ছিলেন আরাফাত হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাক্তার নুসরাত জাহান মৌসুমী। এছাড়াও রক্তের গ্রুপ পরীক্ষা, ডায়াবেটিস, জ্বর-ঠান্ডা, হাচি-কাশি, পাতলাপায়খানা, আমাশয় সহ সকল রোগের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। পল্লী চিকিৎসক মোঃ নাজমুল হাসান করোনা মোকাবেলার জন্য সকল প্রকার পরামর্শ প্রদান করেন।
মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি মোঃশহিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী জিন্নাহ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সহ ইউনিয়নের গণ্যমান্য ব্যাক্তি বর্গ।
উদ্যেগী শহিদুল ইসলাম বক্তব্যে বলেন মানুষের সেবায় সবসময় পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবে। যে কোন কাজে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। শতভাগ বিশ্বাস করা যায় এমন একজন মানুষ শহিদুল ইসলাম।
প্রতিবছর যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। শুধু ছোনগাছা নয়, পুরো উপজেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ার আহব্বান জানান তিনি। এমন মহতী উদ্যোগের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করেন মোঃ শহিদুল ইসলাম ।






মন্তব্য