কেরাণীগঞ্জে ৩ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল ধ্বংস

  • মো.শাহিন, ঢাকা জেলা প্রতিনিধি :
  • বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১ ১১:০৯:০০
  • কপি লিঙ্ক

কেরাণীগঞ্জে ধলেশ্বরী নদী থেকে ৩ কোটি ১৯ লক্ষ টাকা মূল্যের ১৬ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস  করা হয়েছে। (১৯ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে আব্দুল্লাহপুর ধলেশ্বরী ব্রীজের উপর মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে এই কারেন্ট জাল আটক করা হয়। এসময় গাড়ির চালক সোলায়মান জাফর(৪০) ও গাড়ির মালিক কামাল হোসেন(৪২)নামের দুই ব্যক্তিকে ৫হাজার টাকা করে জরিমানা করা হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরে কেরানীগঞ্জ উপজেলার প্রাঙ্গনে নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ এর উপস্থিতিতে এই জাল পোড়ানো হয়। এসময় নারায়নগঞ্জ জেলার পাগলা স্টেশন কমান্ডার লেপ্টেনেন্ট কর্নেল আশমাদুল ইসলামসহ কোষ্টগার্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন । 

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, একটি মিনি ট্রাক জব্দ করে আমরা আঠারোটি বস্তার মধ্যে কারেন্ট জাল পাই পরে তা পুড়িয়ে দেই। এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা সেলিম রেজাসহ আরোও  অনেক।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য