বিরামপুরে মুখে মাস্ক বিহীন মোটরসাইকেল আরহীদের জরিমানা করলেন ইউএনও

  • মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
  • শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০ ১১:১৭:০০
  • কপি লিঙ্ক

দিনাজপুরের বিরামপুর পৌর শহরে সরকারি নির্দেশনা অমান্য করে মুখে মাস্ক ছাড়া চলাচলকারী ব‍্যক্তিগত মোটরসাইকেল চালকদের ভ্রাম‍্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

 বৃহস্পতিবার সন্ধ‍্যা ৭ টায় পৌর শহরের ঢাকা মোড়ে ১২ জন ব‍্যক্তিগত মোটরসাইকেল চালককে মোট ১ হাজার ৯'শ টাকা জরিমানা করেন ভ্রাম‍্যমান আদালতের নির্বাহী ম‍্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।

এসময় জরিমানা আদায়ের পাশাপাশি জরিমানা প্রদানকারীদের মাস্ক প্রদান করা হয় এবং পরবর্তীতে মুখে মাস্ক ছাড়া বাইরে চলাচল না করার জন‍্য সতর্ক করা হয়। ভ্রাম‍্যমান আদালতকে সহযোগিতার জন‍্য থানা পুলিশের পক্ষ থেকে এস,আই হরিদাস বর্মণের নেতৃত্বে পুলিশের একটি টিম দায়িত্ব পালন করেন।

ইউএনও পরিমল কুমার সরকার সাংবাদিকদের জানান, "সরকারি নির্দেশনা অমান্য করে মুখে মাস্ক ছাড়া চলাচলকারীদের এ কারণে জরিমানা করা হচ্ছে, যাতে জরিমানা প্রদানকারীর পাশাপাশি অন‍্যরাও সতর্ক ও সচেতন হয়।" সরকারি নির্দেশনা অনুযায়ী করোনা পরিস্থিতি চলাকালীন সময়ে এ কার্যক্রম অব‍্যাহত থাকবে বলেও তিনি জানান। 

বেশি পরিমাণে জরিমানার পরিবর্তে মুখে মাস্ক ছাড়া বাইরে চলাচলকারীদের সচেতনতার লক্ষ্যে অল্প পরিমাণে জরিমানার বিষয়টির স্থানীয় সুধীজনেরা প্রশংসা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য