সালথার ইমাম বাড়িতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

  • আবু নাসের হুসাইন, সালথাঃ
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২০ ০৮:৩০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সালথা উপজেলার ইমাম বাড়িতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ ইমাম বাড়ি কুমার নদীতে এই নৌকা বাইচের আয়োজন করেন এলাকাবাসী।

মেলা ও নৌকা বাইচ কমিটির সভাপতি মানিক মাতুব্বারের সভাপতিত্বে এসময় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া। 

ঢাকা এলিভেটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইমরান তালুকদারের সৌজন্যে ও উদ্যেগে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, ব্যবসায়ী মোঃ মোশাররফ হোসেন তালুকদার, মোঃ সায়েম মিয়া (টিটন), উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাংগঠণিক সম্পাদক আবুল বাসার, এ্যাড. মোঃ নাসির তালুকদার প্রমূখ।

উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় ৬টি নৌকা অংশগ্রহণ করে। এরমধ্যে জয়ঝাপ গ্রামের কালাম মোল্যার নৌকাসহ বিজয়ীদের মাঝে  পুরস্কার হিসেবে এলইডি কালার টেলিভিশন তুলে দেন অতিথিবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য