বেলকুচি সমেশপুরে ট্রাক চাপায় বৃদ্ধা নিহত

  • নিজস্ব প্রতিবেদক
  • বুধবার, ২১ অক্টোবর ২০২০ ১২:২২:০০
  • কপি লিঙ্ক

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামের বাসিন্দা নজরুল সরকার (৬০) সড়ক দূর্ঘটনায় মারা গিয়েছে। 

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় আজ ২১ শে অক্টোবর, বুধবার সকাল ৭ঃ৪৫ সময়  সমেশপুর (সিরাজগঞ্জ-এনায়েতপুর) মহাসড়কের ত্রিমণীতে রাস্তা পার হতে গিয়ে অপরদিক থেকে আসা ট্রাকের সাথে ধাক্কা লেগে গুরুতর আঘাত পেয়ে মারা যান।
নিহত নজরুল সরকার বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর পশ্চিম পাড়ার বাসিন্দা। ইতিমধ্যে দূর্ঘটনাস্থান পরিদর্শন করেছেন বেলকুচি থানা পুলিশ। 

এবিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বাহাউদ্দীন ফারুকীর সাথে যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য