শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকদের সাথে পুলিশের মতবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে থানা চত্তরে এ সভার আয়োজন করেন থানা পলিশ।
উক্ত মতবিনিময় সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা-সালথা সার্কেল এফ.এম মহিউদ্দিন, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, ওসি তদন্ত সুব্রত গোলদার।
এসময় থানার অন্যান্য অফিসার, পূজা মন্ডপের সভাপতি-সম্পাদক ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।






মন্তব্য