ইভটিজিংয়ের দায়ে যুবকের ১ বছরের কারাদন্ড

  • এসএম বাচ্চু, (সাতক্ষীরা প্রতিনিধি):
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০ ১০:৫৬:০০
  • কপি লিঙ্ক

ইভটিজিংয়ের দায়ে মোঃ আসাদুল ইসলাম আসা (৩০) নামের যুবকের ১ বছরের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এ রায় প্রদান করেন। 

এলাকাবাসী জানায়,সাতক্ষীরার তালা উপজেলার দোহার গ্রামের মৃতঃ সিফাতুল্ল্যাহ্ সরদারের ছেলে বখাটে আসাদুল একাধিক মামলার প্রায় রাস্ত-ঘাটে স্কুল-কলেজ পড়–য়া মেয়েদের উত্ত্যক্ত করতো। বুধবার দুপুরে উত্ত্যক্তের সময় এলাকাবাসী তাকে উপজেলার মাগুরাডাঙ্গা এলাকা থেকে আটক করে পুলিশে দেয়। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন তাকে ১ বছরের কারাদন্ড প্রদান করেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য