করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিমের পক্ষে ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনের অসহায় ও দুঃস্থ ১০ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন উপজলা বিএনপির নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্সীর দিক নির্দেশনায় তিন উপজেলার প্রতিটি ইউনিয়নে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করছেন ভাঙ্গা বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক বাহাউদ্দিন জিতু, যুবদল নেতা ওসমান মুন্সী, পৌর যুবদলের ক্রীড়া সম্পাদক আরিফ মুন্সী, রওনক মুন্সী ও হাদিউজ্জজামান রাজু প্রমুখ।
তথ্য ও গবেষণা সম্পাদক বাহাউদ্দিন জিতু জানান, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন এর পক্ষ থেকে প্রতিদিন তারা বিভিন্ন এলাকায় গিয়ে ত্রাণ হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করছেন লকডাউনে বন্দি খেঁটে খাওয়া মানুষের মাঝে। তাদের নেতার নির্দেশনায় এই খাদ্য সামগ্রী বিতরণ অব্যহাত রাখা হবে জানান।






মন্তব্য