দেশে করোনা সংক্রমণের কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে ও কীভাবে নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক ডেকেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড।
আগামী ২৪ সেপ্টেম্বর দুপুর ২টায় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে বৈঠকে বসবেন।
ঢাকা বোর্ড সূত্রে জানা গেছে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকের সভাপতিত্বে এ সভা হবে।
গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনা মহামারির কারণে তা স্থগিত হয়ে যায়। সারা দেশের প্রায় ১২ লাখ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা। কিন্তু দেশে করোনার সংক্রমণ বাড়ায় গত ২২ মার্চ এ পরীক্ষা স্থগিত করা হয়।






মন্তব্য