সাক্ষরতা বাড়ছে শুধু সংখ্যার হিসাবেই

  • অনলাইন
  • সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০ ০১:০৫:০০
  • কপি লিঙ্ক

২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হলে দেশ নিরক্ষরমুক্ত করতে হবে। কিন্তু সেই লক্ষ্য থেকে অনেকটাই পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। গত এক বছরে সাক্ষরতার হার বেড়েছে মাত্র ০.৮০ শতাংশ। সাক্ষরতা বাড়ানোর একমাত্র প্রকল্পটি অনেকটা মুখ থুবড়ে পড়েছে। সাক্ষরতার হার নিয়ে সরকারি ও বেসরকারি তথ্যে এখনো বড় ফারাক। এমনকি সাক্ষরতার আন্তর্জাতিক সংজ্ঞার সঙ্গেও আমাদের সাক্ষরতা কার্যক্রমের মিল নেই। ফলে গতিহীন সাক্ষরতা কার্যক্রমে দেশকে নিরক্ষরমুক্ত করার পরিকল্পনা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে।

এ অবস্থায়ই আগামীকাল মঙ্গলবার পালিত হবে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২০’। এবারের প্রতিপাদ্য ‘কভিড-১৯ সংকট : সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’। দেশে এই দিবসটি নানা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হলেও সারা বছর খোঁজ থাকে না। ফলে সাক্ষরতার হার বাড়ছে না।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যানুযায়ী, ২০১৯ সালের হিসাবে দেশে তখন পর্যন্ত গড় সাক্ষরতার হার ৭৩.৯০ শতাংশ। গতকাল রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, বর্তমানে সাক্ষরতার হার ৭৪.৭০ শতাংশ। সেই হিসাবে এক বছরে সাক্ষরতার হার বেড়েছে ০.৮০ শতাংশ।

গণসাক্ষরতা অভিযান ২০১৬ সালে সাক্ষরতার হার নিয়ে সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, সাক্ষরতার হার ৫১.৩০ শতাংশ। বর্তমানে বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) কোনো জরিপ না থাকলেও বেসরকারি হিসাবে সাক্ষরতার হার প্রায় ৬০ শতাংশ বলে মত সংশ্লিষ্ট কর্মকর্তাদের

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য