অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয়

  • জবি প্রতিনিধি :
  • শুক্রবার, ১০ এপ্রিল ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

করোনাভাইরাসের কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ও‌হিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে।

এর আগে গত ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে। আবার পরে এই ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মন্তব্য