'লিংকে প্রবেশ করলে ৫০০ টাকা বোনাস' প্রতারিত করার বিশেষ ফাঁদ 

করোনা ভাইরাসের মহামারি কারণে দেশে  ভহাবহ পরিস্থিতি সৃষ্টি  হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের জন্য বর্তমানে সারা বিশ্বে ব্যবসা বানিজ্য স্থরি হয়ে গেছে।
এই রকম পরিস্থিতিতে মানুষের জীবনযাত্রা মান অচল হয়ে পড়েছে। বেশিভাগ মানুষ এখন কর্মহীন এবং অর্থ সংকটে।

এরই মধ্যে সাম্প্রতি সামাজিক যেগাগাযোগ মাধ্যম ফেসবুক দেখা যাচ্ছে বিকাস, নগদ, রকেট, শিওরক্যাস নাম দিয়ে ফেসবুকে লিংক দিয়ে একটি অফার ছেড়েছেন ইতিমধ্য সংবাদটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে । সেখানে উল্লেখ করা আছে 'এই লিংকে প্রবেশ করলে আপনি তাৎক্ষণিক পাবেন ৫০০ টাকা বোনাস'। 

এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য এইসব কোম্পানির ঊর্ধ্বতন কর্মকতাদের সাথে কথা বলা হলে তারা বাংলাদেশ জমিনকে জানান, এই রকম অফার তারা সামাজিক মাধ্যমে প্রকাশ করেনি এবং এই রকম অফার সম্পর্কে তারা কোন বিজ্ঞাপন দেননি।

দেশের এই ভহাবহ পরিস্থিতির মধ্যে কিছু অসাধু ব্যাক্তিরা সাধারণ জনগনকে প্রতারিত করার জন্য একটি বিশেষ ফাঁদ তৈরি করেছে। বিভিন্ন কোম্পানির নামে ভুয়া অফার সম্পর্কে প্রচারণা চালিয়ে তাদের দেয়া হ্যাক লিংকে  প্রবেশ করার জন্য মানুষকে উৎসাহ করে তুলছে। 

যারা না বুজে লিংক প্রবেশ করে তাৎক্ষনিক তাদের ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়। অবশষে তারা অসাধু ব্যাক্তিদের চক্রে প্রতারনার শিকার হচ্ছে। ফলে ভুক্তভোগীদের কাছ থেকে বিভিন্ন কলা কৌশলে টাকা আদায়ে করে নিচ্ছে প্রতারকরা। 

এই সর্ম্পকে বিশেষ করে নতুন ব্যবহারকারীদের সতর্ক বা সচেতন হওয়া জরুরী, না জেনে শুনে অন্যর দেয়া কোন অফার দেখে লোভের পড়ে বা আবেগের বসে প্রতারকদের দেয়া লিংক প্রবেশ করবেন না।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য