বাংলাদেশ সরকার ২০২০-২১ সালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দিয়েছে অনেক আগেই। জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য মুজিব বর্ষ ঘোষিত হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবুর রহমান ওতপ্রোতভাবে জড়িত থাকায় ঘোষিত বর্ষটি বিশেষ তাৎপর্যপূর্ণ। মুজিব বর্ষকে ঘিরে বাংলাদেশ সরকারের একটি অন্যতম দিক ছিল মুজিব বর্ষ ক্যালেন্ডার।
২০২০ সালের ১৭ মার্চ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় মুজিব বর্ষ ক্যালেন্ডার উন্মোচন করেন। এই ক্যালেন্ডার অনুযায়ী বছরের ১ম দিন হচ্ছে- ১৭ মার্চ। প্রথম মাসের নাম- স্বাধীনতা। এর পরের মাসগুলো যথাক্রমে- শপথ, বেতারযুদ্ধ, যুদ্ধ, শোক, কৌশলযুদ্ধ, আকাশযুদ্ধ, জেলহত্যা, বিজয়, ফিরে আসা, নবযাত্রা এবং ভাষা।
বর্তমান যুগ ডিজিটাল যুগ। সবার হাতে হাতে স্মার্ট ফোন। এই কথা বিবেচনা করে বাংলাদেশের একটি সফটওয়্যার কোম্পানি Gentle Softs মার্চের ২০ তারিখ মুজিব বর্ষ ক্যালেন্ডার নামে একটি অ্যান্ডড্রয়েড অ্যাপ তৈরি করে। আপনারা প্লে স্টোর থেকে অ্যাপটি মোবাইলে ইন্সটল করতে পারবেন।






মন্তব্য