কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে এফবিসিসিআইয়ের পরিচালক ও জয়যাত্রা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হেলেনা জাহাঙ্গীর সিআইপি উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন।
গত মঙ্গলবার বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপদেষ্টা কমিটির তালিকা কুমিল্লা উত্তর জেলা কমিটির সভাপতি এম রহুল আমীন ও সাধারন সম্পাদক রোশন আলী মাস্টারের স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
নব নির্বাচিত উপদেষ্টা মন্ডলীর সদস্য হেলেনা জাহাঙ্গীর জানান, জাতির জনকের আদর্শ বুকে ধারন করে দলীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তার উপর অর্পিত সকল দায়িত্ব পালনে সৎ ও নিষ্ঠার সাথে দেশ ও মানুষের জন্য কাজ করে যাবেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিকে বিশিষ্ট ব্যবসায়ী ও সফল নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা নির্বাচিত হওয়ায় জয়যাত্রা টেলিভিশনের ফরিদপুর জেলার সদরপুর উপজেলা প্রতিনিধি তানভীর তুহিন প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন।






মন্তব্য