ফরিদপুরে যুবদল নেতা পিংকুর মানবিক সহায়তা প্রদান

  • ফরিদপুর প্রতিনিধি:
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ ০৮:৩০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর সদর আসনের অসহায় দরিদ্র ২ হাজার পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে কেন্দ্রীয় যুবদলের ফরিদপুর বিভাগীয় সহ-সভাপতি মাহাবুবল হাসান পিংকু।
বৃহস্পতিবার দুপুরে শহরের গোয়লচামট এলাকায় নিজ বাসভবনে সমাজের অসহায় মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

তাছাড়া নোভেল করোনা ভাইরাস মোকাবেলায় ফরিদপুর সদর আসনের ১১টি ইউনিয়নের গৃহবন্দি অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে চাল, ডাল, তেল ,আলু, লবণ, সাবান ও মাস্ক বিতরণ করা হয়।
 
মানবিক সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা আওয়াল খান লালন, জেলা যুবদলের সম্পাদক কবির আহমেদ, মো. আমান, রমজান,অনিকসহ আরও অনেকে।

কেন্দ্রীয় যুবদলের ফরিদপুর বিভাগীয় সহ-সভাপতি মাহাবুবল হাসান পিংকু বলেন, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে প্রথম ধাপে এলাকার ২ হাজার অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। কেননা এই দুর্যোগে সমাজের অসহায় মানুষগুলো খেতে না  পেয়ে যেন কোন কষ্ট না পায় সেই লক্ষে আমি আমার সামর্থ অনুযায়ী মানুষের পাশে এসে দাড়িয়েছি।

পিংকু আরও বলেন, আর একদিন পরেই পবিত্র রমজানুল মোবারক শুরু। আর এই রমজান মাসেও আমার সামর্থ অনুযায়ী সমাজের অসহায় মানুষের পাশে থাকব।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য