পটুয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে (৪৮) এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) সন্ধ্যা ৭টায় পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে মারা যান তিনি। আজ সন্ধ্যার দিকে হঠাৎ করেই বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে স্বজনরা অটোযোগে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নিয়ে যান।
জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করে। তিনি শহরের মাছপট্টি এলাকার বাসিন্দা। ওই খানে চা বিক্রি করতেন তিনি।
স্থানীয়রা জানান, মৃত ব্যক্তি অল্প অসুস্থ ছিল, তার ছেলে/মেয়ে তাকে ডাক্তার দেখাতে বললেও তিনি ডাক্তারের কাছে যায়নি।
পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মতিন বলেন, সন্ধ্যা ৭টায় (৪৮) এক ব্যক্তি করোনার উপসর্গ (জ্বর ও শ্বাসকষ্ট) নিয়ে জরুরি বিভাগে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়।
যেহেতু তার উপসর্গ ছিল তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত বলা যাবে না।
কভিড-১৯ এর স্বাস্থ্যবিধি মোতাবেক তাকে দাফন করা হবে।
পটুয়াখালী সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বলেন, বিষয়টি শুনেছি, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য