বাগদাদ বিমানবন্দরের কাছে রকেট হামলায় নিহত ৫

  • অনলাইন
  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০ ০৩:৫১:০০
  • কপি লিঙ্ক

ইরাকের রাজধানী বাগদাদে সোমবার রকেটের আঘাতে একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনীর বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

এদের মধ্যে দুই শিশু ও তিন নারী রয়েছে। বাগদাদ বিমানবন্দর লক্ষ্য করে চালানো একটি রকেট লক্ষ্যভ্রষ্ট হয়ে তাদের বাড়িতে আঘাত হানলে তারা প্রাণ হারায়।

বাগদাদ বিমানবন্দরে মার্কিন সেনা ঘাঁটি রয়েছে।

রকেট হামলা বন্ধ না হলে দেশটি থেকে তাদের তিন হাজার সৈন্য প্রত্যাহার এবং তাদের দূতাবাস বন্ধ করে দেয়ার হুমকির পর আমেরিকার বিভিন্ন স্বার্থ লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলার ক্ষেত্রে এটি সর্বশেষ ঘটনা।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য