লিবিয়ায় নৌকা ডুবে ১৬ জনের মৃত্যুর শঙ্কা

  • ডেস্ক
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ ১২:০৬:০০
  • কপি লিঙ্ক

লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে অভিবাসনপ্রত্যাশী বোঝাই একটি নৌকা ডুবে অন্তত ১৬ জনের মৃত্যুর শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)।

নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ২২ জনকে। এই ঘটনায় এখনো ১৩ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

গতকাল শুক্রবার আইওএমের বরাতে আলজাজিরার এক খবরে বলা হয়েছে, মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন সিরিয়ার এবং একজন ঘানার নাগরিক।

উদ্ধার হওয়ারা বাংলাদেশ, মিশর, ইথিওপিয়া, সিরিয়াসহ সাতটি দেশের নাগরিক। তাদেরকে লিবিয়ার একটি ক্যাম্পে সাময়িকভাবে আশ্রয় দেওয়া হয়েছে।

নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত হওয়া না গেলেও জাতিসংঘের সংস্থাটির ভাষ্য, নৌকাডুবির সময় তাতে অন্তত ৩৫ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন।

লিবিয়ার কোস্টগার্ড জানিয়েছে, নৌকাটি গত বুধবার সন্ধ্যায় লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্বাঞ্চলীয় উপকূল থেকে যাত্রা শুরু করে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য