অভিনেতা ফারুককে আইসিইউতে ভর্তি

  • অনলাইন
  • শনিবার, ১৩ মার্চ ২০২১ ০৬:২৭:০০
  • কপি লিঙ্ক

আবারও গুরুতর অসুস্থ অবস্থায় অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠানকে জরুরি ভিত্তিতে আইসিইউতে নেয়া হয়েছে।

সিঙ্গাপুরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এই অভিনেতাকে। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন ফারুকের ভাতিজি অভিনয়শিল্পী এবং উপস্থাপিকা আসমা পাঠান রুম্পা।

জানা গেছে, গত সপ্তাহ থেকেই সিঙ্গাপুরে রয়েছেন ফারুক। নিয়মিত চেকাপের জন্যই সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। সবকিছু ঠিকঠাক ছিলো। কিন্তু আজ শনিবার সকালে ঘুম থেকে উঠছিলেন না। ডাকাডাকি করে দেখা যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। পরে দ্রুত তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

উল্লেখ্য, অভিনেতা সাংসদ ফারুক এর আগেও বেশ কয়েক দফায় অসুস্থ হয়েছেন। সিঙ্গাপুরে গিয়ে উন্নত চিকিৎসা নিয়েছেন। করোনায়ও আক্রান্ত হয়েছিলেন এই বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য