শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা এ্যাডভোকেট মকবুল হোসেনের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছেন পুলিশ। আজ শনিবার (২৩ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।
এদিন আসামি মকবুলকে আদালতে হাজির করা হয়। এসময় তাকে কারাগারের গারদে রাখা হয়।
এরপর নিউমার্কেট থানার মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর।
এর আগে শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে মকবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক ইয়ামিন কবীর বাদী হয়ে বিএনপি নেতা মকবুলসহ ২৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
মকবুল হোসেন ছাড়া মামলায় আর যাদের নাম রয়েছে তারা হলেন- আমির হোসেন আলমগীর, মিজান, টিপু, হাজি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, হাসান জাহাঙ্গীর মিঠু, হারুন হাওলাদার, শাহ আলম শন্টু, শহিদুল ইসলাম শহিদ, জাপানি ফারুক, মিজান বেপারী, আসিফ, রহমত, সুমন, জসিম, বিল্লাল, হারুন, তোহা, মনির, বাচ্চু, জুলহাস, মিঠু, মিন্টু ও বাবুল।






মন্তব্য