গাইবান্ধায় নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা করেছে এক নেশাগ্রস্থ ছেলে। সোমবার রাতে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের থানসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই গ্রামে আব্দুল সাদেকের ছেলে শাওন দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের মাদকে আসক্ত ছিল। ঘটনার সময় শাওন তার মা এর কাছে নেশার টাকা চায় এতে টাকা দিয়ে না চাইলে ক্ষিপ্ত হয়ে তার মা খাতিজা বেগমকে বেদম মারপিট করে।
এ সময় বাধা দিতে গেলে তার বাবাকেও মারপিট করে শাওন। স্থানীয়রা আহত অবস্থায় খাতিজা বেগমকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থাায় ১২ জুলাই গভীর রাতে মারা যান তিনি।
এব্যাপারে আজ সকালে গাইবান্ধা সদর থানায় আব্দুস সাদেক বাদী হয়ে মামলা দায়ের করেন ।
গাইবান্ধা সদর থানার ওসি মাহফুজুর রহমান জানান,মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান চলছে।




.jpg)

মন্তব্য