বিদ্যালয়ের টয়লেটে নিয়ে শিশু ধর্ষণ, যুবক গ্রেপ্তার

  • অনলাইন
  • শুক্রবার, ২৮ মে ২০২১ ০৬:১৫:০০
  • কপি লিঙ্ক

নীলফামারী সৈয়দপুরে পাঁচ বছর পাঁচ মাস বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণ মামলার আসামি মাহাবুব ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাতে রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়াস্থ আসামির বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত গত মঙ্গলবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ের টয়লেটে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির বাবা সন্ধ্যায় বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর আসামি মাহাবুল ইসলাম গা ঢাকা দেয়। মাহাবুব উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ ডাঙ্গাপাড়ার মো. মফিজুল ইসলামের ছেলে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কমৃকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে নীলফামারী আদালতের মাধ্যমে কারাগারে পাঠনো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য