ডিএমপি’র মাদক বিরোধী অভিযানে ৪৯ জন গ্রেফতার

  • অনলাইন
  • বুধবার, ০১ জুলাই ২০২০ ০১:৩৭:০০
  • কপি লিঙ্ক

রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির বিভিন্ন থানা দায়িত্বধীন এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেফতার করে।

অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত হতে ৩৯০ পিস ইয়াবা, ৮১০ গ্রাম ৯৫৭ পুরিয়া হেরোইন, ১০ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

৩০ জুন, ২০২০ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য