নগদ টাকা-স্বর্ণলংকার ও মালামাল লুট

ফরিদপুরে ডাকাতি করতে এসে বাড়ির মালিককে খুন

  • অনলাইন
  • সোমবার, ১৫ জুন ২০২০ ০৩:৩৫:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের চাদঁপুর গ্রামে আবুল খাঁ(৮০) নামে এক ব্যক্তিকে খুন করে বাড়ির মালামাল লুট করেছে ডাকাত দল। রোববার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, গতরাতে ৩/৪ জনের মুখবাধাঁ অবস্থায় ডাকাত দল ওই বাড়ির ঘড়ের ভিতর প্রবেশ করে। এরপর আবুল খাঁ ও তার কন্যা মৌসুমিকে বেধেঁ আলমারী ভেঙ্গে লিচু ও আম বিক্রির টাকা, স্বর্নালংকার, জমির দলিলসহ দামি মালামাল নিয়ে যায়। এসময় আবুল খাঁ বাধা দিলে তার মুখে কাপড় দিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয়।

কোতয়ালী থানার কর্মকর্তা মো. বেলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা খবর পেয়ে ওই বাড়ি পুলিশ পাঠিয়েছি। এখন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।
 
এদিকে আবুল খাঁর মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সাথে অপরাধীদের ধরতে দ্রুত প্রশাসন ব্যবস্থা নেবে এই আশা বাদ ব্যক্ত করেন এলাকাবাসী।  
 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য