স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযোগে যুবক গ্রেপ্তার

  • বিজমিন২৪ ডেস্ক:
  • শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

নোয়াখালীর সেনবাগে স্কুলছাত্রীকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে কবির আহমেদ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার মধ্যরাতে অভিযুক্তকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে নির্যাতিতা ছাত্রী বাদী হয়ে সেনবাগ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার বিকালে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলী আদালতে সোপর্দ করে।

গ্রেপ্তারকৃত কবির আহমেদ উপজেলার হোমনাবাদ শ্রীপুর এলাকার আবু বক্কার ছিদ্দিকের ছেলে।

সেনবাগ থানার ওসি মিজানুর রহমান জানান, শুক্রবার বিকালে ওই ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তারকৃত যুবককেও জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলী আদালতে সোপর্দ করা হলে বিচারক নবনীতা গুহ আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। পরে তাকে রাতেই জেলা কারাগারে পাঠানো হয়।

মন্তব্য