খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ জানতে চান হাইকোর্ট

  • বিজমিন২৪ ডেস্ক:
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আগামী বুধবার বিকাল ৫টার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিনা ব্যর্থতায় এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ ও খন্দকার মাহবুব হোসেন।

মন্তব্য