রাজধানীর উত্তর বাড্ডায় কথা কাটাকাটির জেরে তিন ভাইকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বুধবার (২০ এপ্রিল) উত্তর বাড্ডার সাতারকুল রহমতউল্লাহ গার্মেন্টসের সামনে এই ঘটনা ঘটে। এতে সাইফুল (২০) নামের এক ভাইয়ের মৃত্যু হয়েছেন। বাকি দুই ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ওই এলাকার মুদি দোকানি সামিউলের সঙ্গে পাশের দোকানির কথা কাটাকাটি হয়। এর জেরে পাশের দোকানি ও তার দুই ভাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন সামিউল। এতে সাইফুল (২০) নামের একজন নিহত হন।
ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাইফুলের সহোদর দুই ভাই বাবু (১৮) ও সাবু (১৪)। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।




.jpg)

মন্তব্য